রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী

বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের রুমা উপজেলা সদরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং ও নতুন সদস্যদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রুমা বাজারসংলগ্ন মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক মেয়র মোহাম্মদ জাবেদ রেজা। অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য চনুমং মারমা, লুসাইমং মারমা, মোহাম্মদ জসীম উদ্দিন তুষার, মাওসেতুং তঞ্চঙ্গ্যা ও উম্যাসিং মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুমা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিংসমলিয়ান বম।

বক্তব্যে জাবেদ রেজা বলেন, নতুন চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জেলা পরিষদের কার্যক্রমে গতি আসবে বলে তিনি আশা করেন। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার পাশাপাশি জেলার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

চেয়ারম্যান মাম্যাচিং বলেন, বান্দরবানের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে জেলা পরিষদ কাজ করবে। প্রত্যন্ত এলাকার জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোসহ জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করার কথা জানান তিনি। জনগণের প্রয়োজন ও প্রত্যাশার সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের কথাও বলেন তিনি।

এর আগে রোয়াংছড়ি উপজেলার ৩ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওয়াগয় পাড়ায় কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ভবন এবং রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খামতাং পাড়ায় একটি কমিউনিটি সেন্টার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *