শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা আলীকদমে শিশুকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা

রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে যতন তঞ্চঙ্গ্যা (৪০) নামের এক ব্যক্তির দায়ের কোপে মোঃ আব্দুর রহিম (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। এসময় ভাইকে বাঁচাতে আপন দুই বোন এগিয়ে এলে তারাও আহত হন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বীমাছড়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। হামলাকারী যতন বীমাছড়া গ্রামের কালাচান তঞ্চঙ্গ্যার ছেলে। আর আহত আব্দুর রহিম ঘিলাছড়ি ইউনিয়নের বাজার এলাকার মৃত ইসলাম মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বীমাছড়া পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জমি নিয়ে যতন তঞ্চঙ্গ্যা ও মোঃ আব্দুর রহিমের মধ্যে বিরোধ চলছিল। এই বিষয়ে মিমাংসা করার জন্য মৌজা প্রধান হেডম্যান ও মেম্বারের উপস্থিতিতে জমি পরিমাপ করতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে আবদুর রহিমকে ধারালো দা দিয়ে আঘাত করে যতন তঞ্চঙ্গ্যা। এসময় ভাইকে রক্ষা করতে গিয়ে রহিমের দুই বোন শানু আকতার ও আয়শা বেগমও আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ রেফার করেন। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এই বিষয়ে রাজস্থলী থানার এসআই জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ বা মামলা দায়ের করেনি। কোনো অভিযোগ আসলে আমরা সেই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *