সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩

লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ

Reporter Name

মো.গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
রাঙ্গামাটির লংগদুতে গত ১৬ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে নিজের ও পরিবারের বিরুদ্ধে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য উপস্থাপনের অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছেন শাহ আলম ও তাঁর পরিবার। সোমবার (২১ সেপ্টেম্বর) এক লিখিত বক্তব্যে তাঁরা এসব অভিযোগ করেন।

শাহ আলমের দাবি, রাবেতা নামের প্রতিষ্ঠান প্রতিষ্ঠার আগ থেকেই ওই এলাকায় তাঁদের বসতবাড়ি ও জমি ছিল। ১৯৮৪ সালে তাঁদের বসতবাড়ি ভেঙে দিয়ে জমি দখল করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে তাঁরা রাবেতার পূর্ব পাশে একটি টিলায় বসবাস শুরু করেন।

লিখিত বক্তব্যে শাহ আলম বলেন, ১৯৮৭ সালে ভোয়াছড়ি স্কিমের জমি নিয়ে বিরোধ দেখা দিলে তৎকালীন সময়ে রফিক উদ্দীন চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। তাঁর দাবি, পরবর্তী সময়ে পুনর্বাসন জোনের সার্ভেয়ার ও চেইনম্যানের মাধ্যমে পরিমাপ করে রাবেতার দখলে ১০৮ একর ২৮ শতক জমি পাওয়া যায়। এর বিপরীতে বন্দোবস্তি ছিল ৩৬ একর। অতিরিক্ত ৭২ একর ২৮ শতক জমি দখলে থাকার বিষয়টি তখন প্রমাণিত হয়েছিল বলে দাবি করেন তিনি।

শাহ আলমের ভাষ্য, বর্তমানে ওই প্রতিষ্ঠানের লিজ-বন্দোবস্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে বন্দোবস্ত নেওয়ার উদ্যোগের বিষয়ে তিনি আপত্তি জানান। তাঁর আপত্তির পর সার্ভেয়ার দুলাল তদন্ত করেন। তদন্তে তাঁর ৬৮/১৯৫ নম্বর হোল্ডিংয়ের ৫০ শতক জমির চৌহদ্দি উল্লেখ করা হয় বলে দাবি করেন তিনি। এ জমি নিয়ে ইবনেসিনা ট্রাস্ট ও সাবেক রাবেতা হাসপাতালের বিরুদ্ধে যুগ্ম জেলা জজ আদালতে ১৯৭/২৫ নম্বর মামলা করেছেন বলেও জানান তিনি। মামলাটি চলমান রয়েছে বলে তাঁর বক্তব্যে উল্লেখ করা হয়।

এ ছাড়া নিজের ৬৮/৩২৯ নম্বর হোল্ডিংয়ের জমি নিয়ে বিভিন্ন সময়ে কয়েকটি মামলা ও বিরোধের কথাও লিখিত বক্তব্যে তুলে ধরেন শাহ আলম। তাঁর দাবি, ২০১৯ সালে সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরীর করা একটি মামলায় ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি আদালত তাঁকে খালাস দেন। একইভাবে আইয়ুব আলীর করা আরেকটি মামলায়ও আদালত তাঁকে অব্যাহতি দেন বলে দাবি করেন তিনি।

শাহ আলম আরও অভিযোগ করেন, তাঁর খরিদকৃত জমিতে বসবাসের সুযোগ দেওয়া কয়েকজন ব্যক্তি পরবর্তীতে তাঁর অজ্ঞাতে জাল কাগজপত্রের মাধ্যমে জমি বিক্রির চেষ্টা করেন। তাঁর দাবি, বিভিন্ন ব্যক্তির কাছে জমি বিক্রির পরও তাঁদের দখল বুঝিয়ে দেওয়া হয়নি। গত ৫ জুলাই নিজের জমিতে গেলে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় করা সিআর ৪৩৭/২৬ নম্বর মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।

গত ১৬ সেপ্টেম্বর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিবি কুলসুমা তাঁর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন বলেও উল্লেখ করেন শাহ আলম। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনের সময় তাঁর পক্ষে কাজ না করায় ব্যক্তিগত ক্ষোভ থেকে ওই বক্তব্য দেওয়া হয়েছে। একই সঙ্গে সংবাদ সম্মেলনের পেছনে রাবেতার এজেন্ট কো-অর্ডিনেটর সাইফুল ইসলামের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শাহ আলম ও তাঁর পরিবারের দাবি, জমি-সংক্রান্ত বিরোধের প্রকৃত তথ্য উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট সব পক্ষের দলিলপত্র ও নথি যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে করা অভিযোগগুলো তদন্তের মাধ্যমে নিষ্পত্তির জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

তবে শাহ আলমের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিবি কুলসুমা, সাইফুল ইসলাম, রাবেতা কর্তৃপক্ষ এবং অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *