সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিলাইছড়ি উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নেতৃবৃন্দ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা ও তিমথী খ্যং, বিলাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক পঠন চাকমা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিলাইছড়ি উপজেলা জাসাসের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি অ্যালান চাকমা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, সাংগঠনিক সম্পাদক অংচা মারমাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিলাইছড়ি উপজেলা জাসাস ও বিএনপির সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় জনগণের পাশে থাকা এবং উপজেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *