সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন ১৬৩ জন রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম; আহত ৩

বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

Reporter Name

মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি প্রতিনিধি।।
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম লাংলোক ঝর্ণা এলাকায় গুরুতর অসুস্থ হয়ে পড়া এক পর্যটককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মিরপুর থেকে ছয় সদস্যের একটি পর্যটক দল থানচি উপজেলার বাঘের লাংলোক ঝর্ণা এলাকায় ভ্রমণে যায়। ভ্রমণের একপর্যায়ে দলের সদস্য নাফিস মাশরুর ইসলাম হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্নপ্রায় এলাকায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের পক্ষ থেকে বিজিবির সহায়তা চাওয়া হয়।

পরে পরিবারের অনুরোধের পরিপ্রেক্ষিতে ৩৮ বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশনায় একটি বিশেষ উদ্ধার দল পাঠানো হয়।

বিজিবি সূত্র জানায়, টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প থেকে দুটি নৌকায় করে একটি বিশেষ টহল দল লাংলোক ঝর্ণা এলাকায় পৌঁছে অসুস্থ পর্যটক ও তাঁর সঙ্গীদের উদ্ধার করে। পরে ঘটনাস্থলে অসুস্থ পর্যটককে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় জরুরি সহায়তা দেওয়া হয়।

দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে বিকেল ৪টার দিকে তাঁকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়।

৩৮ বিজিবির বলিপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত হোসেন বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পার্বত্য এলাকায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জরুরি প্রয়োজনে বিজিবি মানবিক সহায়তা দিয়ে থাকে। পর্যটকদের নিরাপদ ভ্রমণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *