সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম জনপদ লক্ষীছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্স-এ স্যাম ইউনিটের প্রয়োজনীয় লজিস্টিকস হস্তান্তর চার দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পর্যটনকেন্দ্রে নিরাপত্তা, সড়কে শৃঙ্খলা জরুরি: ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম ইউনিটের সরঞ্জাম হস্তান্তর রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ যুবক আটক মাটিরাঙ্গায় খাদে মালবাহী জিপ, চালক নিহত লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, শিক্ষার বিকল্প নেই: দীপেন দেওয়ান লামা ফাইতং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং, ৪ অটোরিকশা জব্দ বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসার সুবর্ণজয়ন্তী উদযাপন পানছড়িতে আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ দীঘিনালায় ২১ জনকে গর্ভকালীন ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ বান্দরবানে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বজ্রপাতে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ে দ্রুত বিদ্যুৎ মেরামতের উদ্যোগ

Reporter Name

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর প্রতিনিধি।
বজ্রপাতে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বগাছড়ি পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে দ্রুত মেরামতকাজ শুরু হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়টি পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণের পর বিদ্যুৎ সংযোগ ও ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামতের উদ্যোগ নেওয়া হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বজ্রপাতে বিদ্যালয়ের ফ্যান, লাইটসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। এতে বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবস্থা অনেকটাই অচল হয়ে পড়ে। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

বিষয়টি জানার পর শনিবার দুপুরে বিদ্যালয়ে যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাব্বির আহমেদ ফারুক। তিনি সরেজমিনে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন। পরে টেকনিশিয়ানদের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ ও ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতের কাজ শুরু করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘বজ্রপাতে বিদ্যালয়ের ফ্যান, লাইটসহ বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়েছিল। দ্রুত উদ্যোগ নেওয়ায় বিদ্যুৎ সমস্যা সমাধানের কাজ শুরু হয়েছে।’

স্থানীয় বাসিন্দা মো. রিয়াজ বলেন, ‘ঘটনার পর দ্রুত বিদ্যালয়ে এসে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরেছে।’

জেলা পরিষদের সদস্য সাব্বির আহমেদ ফারুক বলেন, ‘সাজেক সফর থেকে ফেরার পথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল বিষয়টি জানতে পারেন। তাঁর নির্দেশনা অনুযায়ী দ্রুত বিদ্যালয়ের বিদ্যুৎ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত ও বিদ্যুৎ সংযোগ পুরোপুরি সচল করার কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *