
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী (রাঙামাটি)
রাঙামাটির রাজস্থলীতে বিশেষ অভিযান চালিয়ে সাবেক তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদারকে রাজস্থলী থেকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজস্থলী উপজেলায় তার অবস্থান লক্ষ্য করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এজাহারভুক্ত আসামী সাজ্জাদকে বিশেষ অভিযানের মাধ্যমে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার এসআই নুরুজ্জামান জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাজ্জাদ তালুকদার নামে এক মামলার আসামি রাজস্থলী বাস স্টেশন এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে রাজস্থলী থানার সহযোগীতায় রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল তল্লাশি চালিয়ে তাকে আটক করে।
আজ শনিবার সকালে রাঙ্গুনিয়া থানার একটি মামলায় রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার দেখায়।