November 29, 2026, 2:50 am
শিরোনাম :
রাজস্থলী থানা পরিদর্শনে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার আব্দুর রকিব এলএনজি আমদানিতে বছরে ২৫.৮ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা, জলবায়ু ঝুঁকির সতর্কতা কাপ্তাইয়ে ৪৬৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত খাগড়াছড়ির গুইমারাতে খগেন্দ্র শান্তি ফাউন্ডেশনের কম্বল বিতরণ বাঘাইছড়িতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপন নানিয়ারচরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে নাটিকা ও আলোচনা সভা অনুষ্ঠিত দীঘিনালার দুর্গম শীলছড়িতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযান তিন মাদকসেবী আটক পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে: পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে: পার্বত্য মন্ত্রী

কাপ্তাইয়ে ৪৬৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের ৪৬৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কোর্সের আয়োজন করা হয়। বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলার ব্যবস্থাপনায়, বাংলাদেশ স্কাউটস, রাঙামাটি জেলার সহযোগিতায় এবং বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলার সভাপতি মোঃ রায়হানুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলার সহসভাপতি খোরশেদুল আলম কাদেরী। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা, প্রশিক্ষকের দায়িত্ব ও সনদপত্র করেন বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলার কমিশনার মাহবুব হাসান বাবু। এ সময় বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলার সম্পাদক সিরাজ আহমেদ চৌধুরীসহ কোর্স লিডার ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।  ওরিয়েন্টেশন কোর্সে কাপ্তাই উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫১ জন কাব শিক্ষক অংশগ্রহণ করেন। এ কোর্সের মাধ্যমে শিক্ষকদের স্কাউটিং কার্যক্রম, কাব স্কাউট আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিকতা ও দেশপ্রেমের চেতনা বিকাশে স্কাউটিংয়ের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা