মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক

নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে তীব্র শীতে মানবিক সংকট

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ি জনপদে তীব্র শীতজনিত দুর্ভোগ বেড়েছে। শীতবস্ত্রের অভাবে দরিদ্র পাহাড়ি পরিবারগুলো খোলা জায়গায় আগুন জ্বালিয়ে রাত কাটাচ্ছে। এতে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত গরম কাপড় না থাকায় সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কাজকর্ম ব্যাহত হওয়ায় দিনমজুরদের আয়ও কমে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শীতজনিত রোগে রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এদিকে ১১ বিজিবি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সীমিত পরিসরে কম্বল বিতরণ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে। তবে স্থানীয়দের দাবি, দুর্গম পাড়া ও প্রত্যন্ত গ্রামে দ্রুত পর্যাপ্ত সহায়তা না পৌঁছালে মানবিক সংকট আরও গভীর হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *