????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে নানিয়ারচর জোন। গত ১৯ ডিসেম্বর ইসলামপুর এলাকার বাসিন্দা মো. মুজাম্মেলের বসতঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হলে পরিবারটি চরম দুর্দশায় পড়ে।
এ অবস্থায় নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান, পিএসসি’র নির্দেশনায় জোনের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন প্রদান করা হয়, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত নতুন আশ্রয় গড়ে তুলতে পারে।
লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান বলেন, নানিয়ারচর জোন সবসময় এলাকার মানুষের পাশে রয়েছে এবং মানবিক দায়িত্ববোধ থেকেই এ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্থানীয়রা নানিয়ারচর জোনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।