রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই বান্দরবান সদর হাসপাতাল এলাকায় জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ পানছড়িতে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১০০ রোগী

ঈদগাঁওয়ে ধানের শীষের গণমিছিল ও শোডাউন

ঈদগাঁও প্রতিনিধি।।
oplus_2

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে গণমিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল বের করা হয়। মিছিলগুলো ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসে একত্রিত হয়।

ঈদগাঁও, ইসলামাবাদ, ইসলামপুর, জালালাবাদ, পোকখালী, গোমাতলীসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা মিছিলে অংশ নেন। মিছিলকারীদের হাতে ধানের শীষ প্রতীক, জাতীয় পতাকা ও প্রার্থীর ছবি সংবলিত ব্যানার-পতাকা দেখা যায়।

দূরবর্তী গ্রামীণ এলাকা থেকে টমটম, চাঁদের গাড়ি ও পিকআপ ভ্যানে করে নেতাকর্মীরা মিছিলসহ স্কুল মাঠে উপস্থিত হন। পরে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি দীর্ঘ মিছিল চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নিয়ে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল উপস্থিত জনতার উদ্দেশে শুভেচ্ছা জানান।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি এম. মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, অর্থ সম্পাদক আব্দুস শুক্কুর, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনিসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *