সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী

জাতীয় সংসদ নির্বাচন অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ আয়োজনের লক্ষ্য বাঘাইছড়িতে ৫৪ বিজিবির সংবাদ সম্মেলন

বাঘাইছড়ি প্রতিনিধি-

বাঘাইছড়ি প্রতিনিধি-
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাদ সুষ্ঠু নিরপেক্ষ করতে কাজ করছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন ।
৩০ জানুয়ারী শুক্রবার সকাল ১১ ঘটিকায় ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মো: মহিউদ্দিন ফারুকী মিডিয়া ব্রিফিং করে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিজিবির কার্জক্রম তুলে ধরেন। এতে বাঘাইহাট ব্যাটালিয়নের  মেডিকেল অফিসার কেপ্টেন মো: হাছান ইমাম ও সহকারী পরিচালক এডি আব্দুল আউয়াল সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।  এসময় তিনি বলেন  রাঙ্গামাটি  বাঘাইছড়ি   উপজেলায়  ৩৯ টি ভোট কেন্দ্রের মধ্যে  সাজেক ইউনিয়নের দূর্গম পাহাড়ে ০৩টি ভোটকেন্দ্র  (বেতলিং সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাইলুই সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং তুইচুইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) স্বতন্ত্রভাবে (সামরিক বাহিনী ব্যতীত) নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্ব পালন করবে।
এছড়া বাঘাইছড়ি  উপজেলাধীন সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের আরও ০৯টি ভোট কেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে, যাতে করে যেকোন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা যায়।
বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর সদস্যগণ আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ বেইজ ক্যাম্পে গমন করবে এবং ০৫টি প্লাটুন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে মোতায়েন করা হবে। জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় মোতায়েনকৃত বিজিবি সদস্যগন নির্বাচনকালীন পুরো সময়জুড়ে স্বতন্ত্রভাবে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।
সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন নিশ্চিতকল্পে ইতিমধ্যে আমাদের বিজিবির সদস্যবৃন্দ দুই ধাপে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং মহড়া অনুশীলন করেছে।
বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) সৈনিকদের নিয়মিত নির্বাচনী মহড়া ও হেডকোয়ার্টার বিজিবি কর্তৃক প্রদত্ত সরঞ্জামাদির মাধ্যমে রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় সার্ভেইলেন্সের জন্য দক্ষ জনবল গড়ে তোলা হয়েছে। পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনে নন লেথাল ওয়েপন বা অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ পরবর্তী বিজিবির প্রতিটি সদস্য এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং নিষ্ঠার সাথে এই পবিত্র দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *