বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রামুতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় ওসি মনিরুল ইসলাম পাঁচ বছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও উপজেলা ভূমি অফিস দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে দীঘিনালায় যুবকের মরদেহ উদ্ধার, ইউপিডিএফের অভিযোগ জেএসএসের বিরুদ্ধে খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযান; গোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ সেনাবাহিনীর উদ্যোগে সাজেকে পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পাশ বই বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আবারও মাইন বিস্ফোরণ: কৃষিশ্রমিক আহত, সীমান্তজুড়ে নতুন উদ্বেগ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ রামগড় থানার এসআই ঈদগাঁও মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাম গাছ থেকে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার ভূয়া গনবিজ্ঞপ্তিতে কান দিবেন না- বান্দরবান জেলা প্রশাসক বরকলের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে ১২ বিজিবির ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান; ফ্রি সেবা পেল ১২৯ জন অর্থ-সম্পদ হাতিয়ে পরপুরুষের সাথে নিজের স্ত্রী; স্বামীর সংবাদ সম্মেলন আগামী ২৮ জুন/২৬ প্রথম রাউন্ডে ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

কাপ্তাইয়ে ১০ দলীয় জোট প্রার্থী’র জনসংযোগ ও পথসভা অনুষ্টিত

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদীয় নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ২৯৯ নং রাঙ্গামাটি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সমর্থনে কাপ্তাইয়ে কেপিএম, কলাবাগান, সিনেমা হল, রেশম বাগান,সেগুন বাগান সহ উপজেলায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (৩০ জানুয়ারি) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রিক্সা প্রতীকের পক্ষে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়।

ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থী সকাল থেকেই আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং রিক্সা প্রতীকে ভোট প্রার্থনা করেন। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন সংগ্রামের অঙ্গীকার নিয়ে ​পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ আবু বকর সিদ্দিক বলেন, ​”আমরা রাঙ্গামাটির মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি। আমাদের মূল অঙ্গীকার হলো প্রতিটি নাগরিকের জন্য সমান শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা,কে পি এম ও কে আর সি সম্পূর্ণরূপে চালুকরণ, পাহাড়ি তরুণদের বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়নের নামে চলা লুণ্ঠন বন্ধ করে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়ে তোলা হবে। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমির মোঃ হারুনুর রশিদ,চন্দ্রঘোনা থানা জামায়াতে ইসলামী আমির মাও: লোকমান আহমেদ, কেপিএম এলাকার দায়িত্বশীল শাহাদাত হোসেন,সেগুন বাগান এলাকার দায়িত্বশীল মো: রাসেল সহসহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই গণসংযোগে অংশ নেন। এসময় বক্তারা নির্বাচনে ১০ দলীয় ঐক্য সমথির্ত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বৈষম্যহীন, কল্যাণমূলক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত এবং সাম্প্রতিক সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের প্রথম ভোট সত্য ন্যায়ের পক্ষে হোক এ আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *