বুধবার, ২৭ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

আলীকদমে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মো: জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।

বান্দরবান জেলা, আলীকদম: আলীকদম থানা পুলিশের নিয়মিত অভিযানে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) নয়াপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মার্মা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। আনোয়ার হোসেন এসটি-১১/২০২২, জিআর ১৩০/২০২১ নম্বর অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এবং পূর্বে ওয়ারেন্ট জারি ছিল।

আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহের নেতৃত্বে এসআই ফারুক আহাম্মদ ও এএসআই মাহফুজ আলম খান সহ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে আসামীকে আটক করে। পুলিশ জানায়, আসামিকে আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় আদালতে হস্তান্তর করা হবে।

স্থানীয়দের মতে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন এবং এলাকায় তার অস্ত্র-সম্পর্কিত কর্মকাণ্ড নিয়ে জনমনে উদ্বেগ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *