
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবাদ ও সুস্ঠু রাখার লক্ষ্যে আলোচনা ও নিরাপত্তা বিষয়ে সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন।
আজ ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি ২০৩ ব্রিগেড সদর দপ্তরে হলরুমে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম ওবাদুল হক এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচনকালীন খাগড়াছড়ির নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি কেন্দ্রগুলোকে ঝুঁকিমুক্ত রাখার আগাম প্রস্তুতি গ্রহন, সকল ভোট কেন্দ্রগুলো নজরদারি বৃদ্ধি ও সকল আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোড়দার করন বিষয়ে আলোচনা হয়।
সভায় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম ওবায়দুল হক- স্থানীয় জনগণের জানমাল রক্ষা ও নির্বাচনকে ঘিরে যেকোন ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সবাইকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করার আহবান জানান।