শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু

দীপেন দেওয়ানের পক্ষে ছাত্রদল নেতা সাজন তঞ্চঙ্গ্যার নেতৃত্বে ঘরে ঘরে প্রচারণা

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙামাটি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে রাজস্থলী উপজেলা ছাত্রদল।

রবিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মৈত্রী পাড়া এবং মহাজন পাড়ায় ঘরে ঘরে গিয়ে এই প্রচারণা চালানো হয়। রাজস্থলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যার নেতৃত্বে নেতাকর্মীরা ভোটারদের হাতে নির্বাচনী ইশতেহার ও লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

প্রচারণাকালে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম রুবেল ও সুপন তঞ্চঙ্গ্যা, উপজেলা ছাত্রদলের সদস্য শাহীন ইসলাম, ১নং ঘিলাছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি শান্ত তঞ্চঙ্গ্যা ও সাধারণ সম্পাদক মো: কাউসার।

এছাড়াও রাজস্থলী উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মো: ওসমান, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুফল তঞ্চঙ্গ্যা, ২নং গাইন্দ্যা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: মিজান এবং ঘিলাছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক তঞ্চঙ্গ্যাসহ ছাত্রদল, যুবদল ও তাঁতীদলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

প্রচারণা চলাকালীন নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেন এবং আগামী নির্বাচনে এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *