রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক সংকট বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে ‘ভাষা ও সংস্কৃতি চর্চা উদ্বোধন নানিয়ারচরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মাটিরাঙ্গায় কলাপাতা ও বাঁশের শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গার পিঠাছড়ায় কলাপাতা ও বাঁশের কঞ্চি দিয়ে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

স্থানীয় তরুণদের উদ্যোগে নির্মিত এই শহীদ মিনারটি সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়। শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যবহৃত ফুলও স্থানীয় পরিবেশ থেকে সংগ্রহ করা হয়েছে।

শহীদ মিনার নির্মাণে অংশগ্রহণ করেছেন জন মহম্মদ, পিয়াল পিউ, প্রিয় মনি চাকমা, নুর আলম, চিশুনা ত্রিপুরা ও কৃত্তি রঞ্জন ত্রিপুরা। তাদের সৃজনশীল উদ্যোগে কম ব্যয়ে এবং পরিবেশবান্ধব উপায়ে এই শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়েছে।

পিঠাছড়া পাঠাগারের সভাপতি মাহফুজ রাসেল ও সাধারণ সম্পাদক কাঞ্চনমালা ত্রিপুরা জানান, ভাষা শহিদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা বলেন, নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে পাঠাগারটি নিয়মিত সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

পাঠাগারের পাশাপাশি পিঠাছড়া চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ায় স্থানীয় মানুষের অংশগ্রহণে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ইতিবাচক প্রভাব পড়ছে।

পাঠাগার কর্মকর্তা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ভাষা শহিদদের স্মরণে এবং দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখতে এই ধরনের সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *