রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক সংকট বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে ‘ভাষা ও সংস্কৃতি চর্চা উদ্বোধন নানিয়ারচরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান

বান্দরবানে এপেক্স ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে এপেক্স বাংলাদেশ-এর আওতাধীন বিভিন্ন ক্লাবের উদ্যোগে বান্দরবান জেলায় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব সাঙ্গু, এপেক্স ক্লাব অব নীলাচল ও এপেক্স ক্লাব অব Green City-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, রমজানের চেতনা ধারণ করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. মো. নুরুল আমিন চৌধুরী আরমান। বিশেষ অতিথি ছিলেন পিডিজি-৩ এপে. কামাল পাশা, এপে. মোজাম্মেল হক, এপে. প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, সিনিয়র সহ-সভাপতি এপে. মোহাম্মদ আলী, এপে. অংমে প্রু, এপে. ইকবাল, এপে. হারুন এবং এপেক্স ক্লাব অব নীলাচলের অতীত সভাপতি উখিং মে হিলি।

প্রধান অতিথি এপে. মো. নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, “রমজান আমাদের আত্মসংযম, আত্মত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। এপেক্স বাংলাদেশ সবসময় মানবকল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

আয়োজকরা জানান, এদিন বিভিন্ন হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এপেক্স সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা সমাজের সচ্ছল ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *