রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক সংকট বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে ‘ভাষা ও সংস্কৃতি চর্চা উদ্বোধন নানিয়ারচরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযান, আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ত ৩ সদস্য আটক

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ত তিনজনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে মিয়ানমারের ১ লাখ ৬৮ হাজার কিয়াট জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)–এর অধীনে চাকঢালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার–৪৩ সংলগ্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সীমান্ত অতিক্রমের সময় তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা বাংলাদেশি মার্মা সম্প্রদায়ের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন—রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার থুইনুমং মার্মার ছেলে উয়ইমং মার্মা (২৫), বান্দরবানের রুমা উপজেলার মিলুচিং মার্মার ছেলে হলাচিংথোয়াই মার্মা (২৪) এবং মংক্যাচিং মার্মার ছেলে গরাইমং মার্মা (৩০)।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে এবং শীঘ্রই আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *