শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

রাঙ্গামাটিতে পার্বত্য মন্ত্রীর সঙ্গে বম জনগোষ্ঠীর প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এ্যাড. দীপেন দেওয়ান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিলাইছড়ি উপজেলার দুর্গম যমুনাছড়ি এলাকার বম জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

রোববার (১ মার্চ) দুপুরে রাঙ্গামাটি শহরে মন্ত্রীর নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন আসন্ন জেলা পরিষদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা এবং যমুনাছড়ি বম পাড়ার হেডম্যান রিনলম পালম বম। এ ছাড়া পালক প্রধান রবার্ট বমসহ বম জনগোষ্ঠীর অন্যান্য নেতা ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সামাজিক অগ্রগতি বিষয়ে আলোচনা হয়। এ সময় বম জনগোষ্ঠীর পক্ষ থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ-এ তাদের সম্প্রদায় থেকে একজন সদস্য মনোনয়নের দাবি জানানো হয়।

মন্ত্রী উপস্থিত প্রতিনিধিদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *