মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার লামা-আলীকদমে সংরক্ষিত বন দখলের অভিযোগ, সক্রিয় ভূ-দখলদার চক্র রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

রাঙ্গুনিয়ায় পৃথক তিন ঘটনায় তিন নারী গ্রেফতার

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পৃথক তিনটি ঘটনায় তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ| বুধবার (১৫ এপ্রিল) সংঘটিত এসব ঘটনায় চুরি, হত্যা ও মারামারি এবং হত্যাচেষ্টা সংক্রান্ত অভিযোগে তাদের আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে|

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার লালানগর ইউনিয়নের ৭ ন¤^র ওয়ার্ডের আবিদপাড়া এলাকায় কৌশলে চুরির অভিযোগে সুমাইয়া আকতার (২০) নামে এক নারীকে আটক করা হয়| তিনি রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের সুইসগেইট এলাকার বাসিন্দা| অভিযোগ রয়েছে, বিকেল সাড়ে ৪টার দিকে পানি পান করার কথা বলে এক গৃহকর্ত্রীর বাড়িতে প্রবেশ করে পড়ার ঘর থেকে দুটি মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি| পরে স্থানীয়রা তাকে হোসনাবাদ এলাকায় আটক করে এবং জনপ্রতিনিধির উপস্থিতিতে তল্লাশি চালিয়ে মোবাইল দুটি উদ্ধার করা হয়|

অন্যদিকে, পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জরিনা বেগম (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে| এ ঘটনায় হত্যা মামলায় মসুদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ| তিনি ¯^নির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ১ ন¤^র ওয়ার্ডের পেয়ার মোহাম্মদ পাড়ার বাসিন্দা| মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ মার্চ রাতে পরিকল্পিত হামলায় গুরুতর আহত হন জরিনা বেগম| পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হলে বুধবার বিকেলে তার মৃত্যু হয়|

এছাড়া, একই উপজেলার ¯^নির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন এলাকায় মারামারি ও শ্লীলতাহানির অভিযোগে নাজমা আকতার (৩২) নামে আরেক নারীকে গ্রেফতার করা হয়েছে| অভিযোগ রয়েছে, পূর্ব বিরোধের জেরে রাত ৯টার দিকে শান্তিনিকেতন বাজার এলাকায় সংঘর্ষে মো. ˆতয়ব নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করা হয়| তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে|

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে| পাশাপাশি হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *