শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ের দুর্গমে আলোর দিশারী ‘কইংগ্রী পঞ্ঞা আরং’: নানা আয়োজনে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লক্ষ্মীছড়ির দুর্গম ইন্দ্রসিংপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৫৭ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দীঘিনালায় অতিরিক্ত মজুদের অভিযোগে ২১ টন সার জব্দ বাল্যবিয়ের শিকার থেকে নির্যাতিত নারী-শিশুর পাশে সাজেদা রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে: পার্বত্য মন্ত্রী কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ টাকা জব্দ, আটক ২ খাগড়াছড়িতে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার পেল নগদ আর্থিক সহায়তা খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জেলা অ্যাডভোকেসি সভা বিদায়ের মঞ্চে অশ্রুসিক্ত মহালছড়ির শিক্ষকরা, সম্মান জানাল প্রাথমিক শিক্ষা পরিবার সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে বাঘাইছড়িতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

রাঙামাটিতে যুবনেতা ধর্মশিং চাকমা গুলিতে নিহত, নিন্দা ও প্রতিবাদ ডিওয়াইএফের

Reporter Name

//প্রেস বিজ্ঞপ্তি//
রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি এলাকায় অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের (ডিওয়াইএফ) কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মশিং চাকমা নিহত হয়েছেন| এ ঘটনায় সংগঠনটির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে|

ডিওয়াইএফের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা ও সাধারণ সম্পাদক বরুন চাকমা শুক্রবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দাবি করেন, ভোর সাড়ে ৫টার দিকে ১৮-২০ জনের একটি সশস্ত্র দল কুদুকছড়ির উপর পাড়া এলাকায় হামলা চালায়| তারা ধর্মশিং চাকমার বাড়ি ঘেরাও করলে তিনি সরে যাওয়ার চেষ্টা করেন| পরে ধাওয়া করে তাকে গুলি করা হয়|

বিবৃতিতে আরও বলা হয়, এ সময় ধর্মশিং চাকমার দুই বোন কৃপা সোনা চাকমা ও ভাগ্য শোভা চাকমা এগিয়ে এলে তারাও গুলিবিদ্ধ হয়ে আহত হন|

ডিওয়াইএফের দাবি, হামলাকারীরা জেএসএস (সন্তু) গ্রুপের সদস্য| প্রত্যক্ষদর্শীদের বরাতে সংগঠনটি জানায়, হামলায় জড়িতদের মধ্যে অটল চাকমা ও ঝিমিত চাকমাকে শনাক্ত করা গেছে|

তবে এ অভিযোগের বিষয়ে জেএসএস (সন্তু) গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি|

বিবৃতিতে এ ঘটনাকে ‘নৃশংস’ উল্লেখ করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়|

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *