মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার লামা-আলীকদমে সংরক্ষিত বন দখলের অভিযোগ, সক্রিয় ভূ-দখলদার চক্র রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

লামা মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: একজনকে ২০ দিনের কারাদণ্ড

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা।।
বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো. শাহাদাত হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টিটিএন্ডডিসি এলাকায় মাতামুহুরী নদীর পাড়ে অভিযান চালিয়ে এ সাজা প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. শাহাদাত হোসেন উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা এবং শাহাজান মোল্লার ছেলে।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। প্রশাসন জানায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এ দণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ঘটনার সময় মাতামুহুরী নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এ সময় স্থানীয়দের সঙ্গে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *