মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার লামা-আলীকদমে সংরক্ষিত বন দখলের অভিযোগ, সক্রিয় ভূ-দখলদার চক্র রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

চেঙ্গী নদীর পাড়ে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান: ট্রাক্টর জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া ইউনিয়নের বালুমহাল এলাকায় অবৈধভাবে চেঙ্গী নদীর পাড়ের মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে মাটি পরিবহনরত একটি ট্রাক্টর জব্দ করা হয় এবং ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে  পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। অভিযানের সময় চেঙ্গী নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরে পরিবহন করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে মাটিভর্তি ট্রাক্টরটি আটক করা হয়।

তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টরের চালক ও শ্রমিকরা দ্রুত পালিয়ে যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় ট্রাক্টর মালিককে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা জানান, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ মাটি কাটা এবং পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *