May 2, 2026, 5:15 am
শিরোনাম :
বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ইদগড়ে “আল-খিদমা হেলথ কেয়ার” উদ্বোধন, ফ্রি চিকিৎসা ক্যাম্পে ব্যাপক সাড়া বিলাইছড়িতে মহান মে দিবস পালিত  রাজস্থলীতে মহান মে দিবস জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন খাগড়াছড়িতে বৈশাখী পূর্ণিমার বর্ণিল উদযাপন বুদ্ধ পূর্ণিমায় বিলাইছড়িতে ১০৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খাগড়াছড়িতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য-সেইফটি দিবস পালিত লামায় কুইজ্জাখোলায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ৫৫ পরিবার ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনকে সামনে রেখে প্রেস ব্রিফিং শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় ‘Special Program – Development (Agriculture)’ প্রকল্পে বিভিন্ন খামারে IoT ডিভাইস স্থাপন বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান  রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 
Notice :

বুদ্ধ পূর্ণিমায় বিলাইছড়িতে ১০৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি।।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙামাটির বিলাইছড়িতে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত ১০৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পালবার লিং সেন্টার শিশু সদন সংস্থা বাংলাদেশ। শুক্রবার (১ মে) বিকেলে বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ করেন বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও সভাপতি এবং পালবার লিং সেন্টার শিশু সদন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত দেবতিষ্য ভিক্ষু।

এসময় উপস্থিত ছিলেন ভদন্ত করুনা তিষ্য ভিক্ষু, অংসাখই মার্মা (কার্বারী), সুবল বিকাশ চাকমা (কিরণ), স্মৃতি কুমার চাকমাসহ সংস্থার অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।

বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ মিলিলিটার সরিষার তেল, ৫০০ গ্রাম পেঁয়াজ, ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম লবণ, একটি সাবান, একটি নুডুলস প্যাকেট এবং পাঁচটি ওআরএস স্যালাইন।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তারা বুদ্ধের মৈত্রী, করুণা ও মানবতার বাণী সবার জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনুক বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।