সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

তৃণমূল থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হলেন নাইমুল ইসলাম রনি

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী:
দীর্ঘ রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে রাজস্থলী উপজেলার তৃণমূল থেকে উঠে আসা ছাত্রনেতা নাইমুল ইসলাম রনি রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ২ মে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাঙামাটি জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে মোঃ অলি আহাদকে সভাপতি এবং রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রনির এই সাফল্যে রাজস্থলী উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা ছাত্রদলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

নাইমুল ইসলাম রনি ২০০৯ সালে একজন সাধারণ কর্মী হিসেবে ছাত্রদলের রাজনীতিতে যাত্রা শুরু করেন। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় ২০১২ সালে তিনি রাজস্থলী সদর (গাইন্দ্যা) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ২০২২ সালে আহ্বায়কের দায়িত্ব পান।

রাজপথের সক্রিয় এই ছাত্রনেতা ২০১৩ সালে পিকেটিংয়ের মামলায় প্রধান আসামি হিসেবে গ্রেফতার হয়ে কারাভোগও করেন। রাজনৈতিক সফলতার ধারাবাহিকতায় ২০২৬ সালে এসে তিনি জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক পদে আসীন হলেন।

রনির পিতা মরহুম মোঃ সেলিম ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি। পরপর তিনবার সভাপতি নির্বাচিত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত (তত্ত্বাবধায়ক সরকারের আমলে) তিনি দলটির হাল ধরেছিলেন। পিতার আদর্শ বুকে নিয়েই রনি তৃণমূলের নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

স্থানীয়রা জানান, রাজনীতির বাইরেও রনি ক্রীড়া ও শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। উপজেলার তিনটি ইউনিয়নের অসহায় শিক্ষার্থী, অসুস্থ রোগী ও দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। নেতাকর্মীদের বিপদে-আপদে সবসময় পাশে থাকায় তিনি রাজস্থলীতে কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর অনুভূতি ব্যক্ত করে নাইমুল ইসলাম রনি বলেন, আমি আমার সাংগঠনিক অভিভাবক এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও রাজস্থলী উপজেলা ছাত্রদল এবং জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা যথাযথ মর্যাদায় পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে একটি শিক্ষা এবং ছাত্রবান্ধব সংগঠন সেটা বাস্তবায়নে আমরা কাজ করে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *