বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু

কাপ্তাইয়ে ইয়ুথ ফেস্টিভ্যাল উপলক্ষে র্যালি, আলোচনা সভা

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এবং বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর কমিউনিটি হেলথ প্রোগামের যৌথ উদ্যোগে ইয়ুথ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে তরুণ তরুণীদের অংশগ্রহনে  র‍্যালি, আলোচনা সভা এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার (১৯ ডিসেম্বর)  ইয়ুথ ফেস্টিভ্যাল উপলক্ষে এদিন সকাল ৯ টায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী অডিটোরিয়াম হতে একটি বর্ণাঢ়্য র‍্যালি বের হয়ে চন্দ্রঘোনা দোভাষী বাজার, লিচুবাগান এবং কুষ্ঠ হাসপাতাল প্রদক্ষিণ করে আবারও অডিটোরিয়মে এসে শেষ হয়। র‍্যালিতে কাপ্তাই, রাঙ্গুনিয়া, বিলাইছড়ি এবং রাজস্থলী উপজেলার দুই শতাধিক তরুণ তরুণী অংশ নেন।

 

পরে সকাল সাড়ে ১০ টায়  হাসপাতালের অডিটোরিয়াম আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন। এসময় তিনি বলেন, যুবকরা পারে একটি সুন্দর বাংলাদেশ বির্ণামানে। যুব শক্তিকে কাজে লাগিয়ে আমাদেরকে এগিয়ে যেতে  হবে।

 

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা : প্রবীর খিয়াং এর সভাপতিত্বে তরুণী অন্তি দে’ র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন চন্দ্রঘোনা  কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, হিল ফ্লাওয়ার সহকারী প্রকল্প ব্যবস্থাপক  অজান্তা তনচংগ্যা এবং  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ফিন্যান্স ম্যানেজার সন্তোষ বোস।

 

পরে যুব  উদ্যোক্তা হিসাবে কাপ্তাইয়ের শিল্প এলাকার জেমিয়া ফারজানা নিতু এবং কাপ্তাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও বাই সাইকেল ট্রাভেলার বীর কুমার তনচংগ্যাকে সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *