সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান নানিয়ারচরে সীরাতুন্নবী মাহফিল করেছে জামায়াত ইয়াবা ঠেকাতে কক্সবাজার-বান্দরবানে এআই ক্যামেরার প্রস্তাব মাদকমুক্ত সমাজ গড়তে লামায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা শ্রদ্ধেয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে ওয়াদুদ ভূইয়া এম.পি’র শোক প্রকাশ মহালছড়িতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান নিয়ে প্রশ্ন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি নিয়ে ইউপিডিএফের প্রতিক্রিয়া মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি: বনফুলকে ৪৫ হাজার টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন: সরকারকে পিসিএনপির অভিনন্দন ১৪ সেপ্টেম্বর ‘সুরের আঙিনায় গুরুপ্রণাম’ খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজস্থলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠনে পিসিএনপির অভিনন্দন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বাঘাইছড়িতে দুই দোকানিকে জরিমানা

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে রামগড়ে আ.লীগের-৩ নেতাকর্মী গ্রেফতার

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়
পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে “অপারেশন ডেভিল হান্ট–ফেজ-২ এর বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) রামগড় থানা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতার কৃতরা হলেন, রামগড় পৌরসভার ৮নং পৌর ওয়ার্ডের মৃত. জাফর আহমেদের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০), তিনি রামগড় পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক, রামগড় সদর ইউনিয়নের মৃত. আলী আকবরের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৯), যিনি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত.দাউদ হোসেনের ছেলে মো.সাইফুল ইসলাম, তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিনজনই আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী এবং তাঁরা রামগড় থানার তালিকাভুক্ত আসামি। তাঁদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে।

এবিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এবং সেই সাথে উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *