রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যবাহী বলি খেলায় নয়ন চাকমা হারিয়ে চ্যাম্পিয়ন সৃজন চাকমা রাঙ্গামাটিতে নিরাপদ সড়ক ও আধুনিক ট্রাফিক সচেতনতা জেলা পুলিশের কর্মসূচি পানছড়িতে ইমন হত্যাকাণ্ড ঘটনাস্থলে পুলিশ সুপার, জোরদার তদন্তের নির্দেশ রাত পোহালেই ঈদগাঁও জুয়েলারি এসোসিয়েশনের নির্বাচন সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার পানছড়ি দুর্গম পাহাড়ে পানছড়ি ব্যাটালিয়ান ৩ বিজিবির চিকিৎসা সেবা প্রদান নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই- রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি “কুমন” এর উদ্বোধনে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান লামায় ইটভাটায় পাহাড়ের মাটিবাহী গাড়ি উল্টে শ্রমিক নিহত  লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতের দাবি পার্বত্য অঞ্চলের মানুষ সুষম ও সমতাভিত্তিক উন্নয়নে বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ঈদগাঁও ব্লাড ব্যাংকের বর্ষপূর্তি উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানমালা সম্পন্ন পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার নেতৃত্বে সুকুমার বড়ুয়া ও সনত বড়ুয়া বরকলে পাচারকালে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ রসুন আটক আলীকদমে ডায়রিয়া ও হামের উপসর্গে গৃহবধূর মৃত্যু ভারতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Notice :

লামায় ইটভাটায় পাহাড়ের মাটিবাহী গাড়ি উল্টে শ্রমিক নিহত 

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা।।
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ইটভাটায় পাহাড়ের মাটি কাটার সময় দুর্ঘটনায় মো. মাহাবুব আলমের ছেলে মো. সাইফুল (২৪) নামের যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের রাইম্যাখোলা পাড়া এলাকায় ফকরুল ইসলাম সদাগরের মালিকানাধীন এস বি এম ইটভাটায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এসবিএম ব্রিক ফিল্ডের জন্য অবৈধভাবে পাহাড় কেটে মাটি সংগ্রহের কাজ চলছিল। এ সময় পাহাড় থেকে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সাইফুল গুরুতর আহত হয়।
​দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাইফুলকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার পরে মালিক ফখরুল ইসলাম পলাতক রয়েছে। তার মুটোফোনে অনেকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল প্রতিবেদক’কে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নিয়ে গেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ :স্থানীয় জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়রা মনে করছেন, জ্বালানি হিসেবে লাকড়ি ও মাটি সরবরাহ বন্ধ হলেই ইটভাটা বন্ধ করা সম্ভব। এর আগে, হাইকোর্টের নির্দেশে ৬টি ইটভাটা গুড়িয়ে দিলেও আবারো নতুন করে চালু করেছে এসব ভাটার মালিকরা।
ফাইতং ইউনিয়নে অধিকাংশ ইটভাটা শিক্ষা প্রতিষ্ঠান, লোকালয় ও বনাঞ্চলের কাছাকাছি স্থাপন করা হয়েছে। ফলে ধোঁয়া ও ধুলাবালির কারণে স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ শ্বাসকষ্ট, কাশি, চোখ জ্বালা ও এলার্জিতে ভুগছেন। বিশেষ করে বয়স্কদের মধ্যে হাঁপানি, ফুসফুসের সমস্যা ও হৃদরোগের ঝুঁকি বাড়ছে প্রতিদিনই। এসব ভাটার ধোঁয়া ও রাসায়নিক নির্গমনের কারণে মাটি হারাচ্ছে উর্বরতা, কৃষি উৎপাদন কমে যাচ্ছে এবং পাখি ও ক্ষুদ্র প্রাণী হারাচ্ছে তাদের এমন মন্তব্য করছেন সচেতন ব্যাক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *