November 11, 2026, 5:38 pm
শিরোনাম :
খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ সদস্য আটক খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা পানছড়িতে চেঙ্গী নদীর ভাঙনে হুমকিতে ১০ পরিবার; আতঙ্কিত বাসিন্দারা, ঝুঁকিতে কেন্দ্রীয় মসজিদের জায়গাও গুইমারা রিজিয়নের উদ্যোগে দূর্গম নাক্রাইপাড়ায় শিক্ষা উপকরণ বিতরণ ও সোলার প্যানেল স্থাপন দীর্ঘদিন পর গঙ্গারাম বাজারে সাপ্তাহিক হাট, তবে অবরোধ প্রত্যাহার নিয়ে উত্তেজনা লংগদুতে বিষ পানে গৃহবধূর মৃত্যু- পরিবারের অভিযোগ স্বামীর অমানবিক নির্যাতন পানছড়িতে দুদকের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সানরাইজ কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয় রাঙামাটিতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে ও লংগদু জোনের উদ্যোগে ইসলামাবাদ হতে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধন

রাঙামাটিতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটি শহরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাঙামাটি পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দাশ (৩৮)। ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সদস্য হিসেবে চিহ্নিত মো. পারভেজ মোশারফ হোসেন (২৫), আরিয়ান রিয়াজ (২৪), যিশু চৌধুরী (৩০), মো. রাকিব (১৯) ও নাজমুল সাকিব রাফি (২৪)।

এ ছাড়া রাঙামাটি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হানিফ (৩৬), শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম (৫৫), ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সহসভাপতি মো. নুর উদ্দিন সোহাগ এবং পৌর যুবলীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি মো. সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

কোতোয়ালি থানা পুলিশের ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশের বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, তাঁদের সংশ্লিষ্ট কার্যক্রমের বিস্তারিত বিবরণ কিংবা পৃথক মামলার তথ্য জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।

রাঙামাটি শহরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান এবং নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা