
মো. গোলামুর রহমান, লংগদু
রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের মোহাম্মদপুরে বিষ পানে তিন সন্তানের জননী হনুফা বেগম (২৬)”র মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেলা দুইটার সময় নিজ বাবার বাড়িতে পারিবারিক কলহের কারণে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে হনুফা। পরে পরিবারের লোকজন উদ্বার করে হাসপাতাল নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, দীর্ঘদিন যাবত স্বামী স্ত্রীর মাঝে পারিবারিক কলহ চলে আসছে। বিভিন্ন সময় সামাজিক ভাবে বিচার সালিশ করে, স্বামী কর্তৃক জায়গা লিখে দিয়ে আপোষ মিমাংসা সমাধান হয়। পরবর্তীতে গতকাল মেয়ে বাবার বাড়ি আসে জায়গার দলিল নিতে, কিন্তু পরিবার তা দিতে নারাজ হলে বিষ পান করে বলে অভিযোগ স্বামীর পরিবারদের।
হনুফা বেগমের মা জানান, তার মেয়েকে স্বামী কর্তৃক বিভিন্ন সময় অমানবিক নির্যতন করা হতো। এছাড়াও গত কিছুদিন আগে মেয়ের স্বামী মেয়েকে জোর করে ব্লাড দিয়ে লজ্জা স্থান( বে-জাগাত) কেটে ফেলে। এসব বিষয়েও কোথাও বিচার পাইনি আমরা। এর আগে বিচারের মাধ্যমে মেয়ের স্বামী জায়গা লিখে দেয়, সেই জায়গার দলিল তার স্বামী নিতে বারবার চেষ্টা করছে। সে স্বামীর নির্যাতনের কারণেই মারাগেছে।
মেয়ের স্বামী নবী হোসেন জানান, আমার স্ত্রীকে তার বাবার বাড়িতে দলিলে সাক্ষর করতে পাঠাই,তখন তার মা ভাইয়েরা সাক্ষর না দিয়ে উল্টা নির্যাতন করে। যার ফলে সে বিষ পান করে। আমার বিরুদ্ধে যে অভিযোগ তারা করছেন তা মিথ্যা।
লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নিশাত জাহান জানান, হাসপাতালে আসার পর ১০ মিনিটের মত ভিকটিমের শ্বাস ছিলো। প্রয়োজনীয় চিকিৎসা চলমান অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জানান তার শরীর কোন আঘাতের চিহ্ন তারা দেখেননি।
লংগদু থানার অফিসার ইনচার্জ জাকারিয়া বলেন, তাদের স্বামী স্ত্রীর মাঝে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলে আসছিলো। বেশ কয়েকবার বিচার সালিশ হয়। তবে আজ মেয়ের বাড়িতে থাকা অবস্থায় বিষ পান করেছে বলে আমরা জানতে পারি। এখনো কারো অভিযোগ হয়নি। লংগদু থানায় অপমৃত্যু মামলা রুজু করে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।