বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পার্বত্য মন্ত্রী রাজপুত্র জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বান্দরবানে “হোটেল হিলি রেইনবো” এর উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজস্থলীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  রাজস্থলীতে যুব উন্নয়নের দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত  উখিয়ায় পরিত্যক্ত বস্তা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার লামা-আলীকদমে সংরক্ষিত বন দখলের অভিযোগ, সক্রিয় ভূ-দখলদার চক্র রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপজেলা হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগী,কমছে বরাদ্দ ও জনবল খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ গ্রেফতার ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু রাজস্থলীতে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দীঘিনালায় নজরুল বর্ষের উদ্বোধন, কবিতা-গানে মুখর অডিটোরিয়াম

খাগড়াছড়িতে ভূমিসেবা মেলা শুরু, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে গুরুত্বারোপ

Reporter Name

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশব্যাপী ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে খাগড়াছড়িতে রঙিন বেলুন উড়িয়ে স্থানীয়ভাবে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞা। উদ্বোধনের আগে একটি সংক্ষিপ্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাতের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী এবং পুলিশ সুপার মোর্তোজা আলী খাঁন।

বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের ভূমি ব্যবস্থাপনা দেশের অন্যান্য জেলার তুলনায় কিছুটা ভিন্ন বাস্তবতায় পরিচালিত হলেও আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার মাধ্যমে এটিকে আরও কার্যকর ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির পর সৃষ্ট বিশেষ প্রশাসনিক কাঠামো বিবেচনায় রেখেই অনলাইনভিত্তিক ভূমিসেবা সম্প্রসারণের কাজ চলছে।

তারা আরও বলেন, সাধারণ মানুষ যেন ভূমিসেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন, সেজন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল সেবার আওতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরে “Automated Land Management System: The Changes, Development and Way Forward” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিবের সঞ্চালনায় সহকারী কমিশনার (ভূমি) নূসরাত জাবীন মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রথাগত প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

জেলা প্রশাসন জানিয়েছে, ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন খতিয়ান যাচাই, ভূমি সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *