মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন রামুতে সূর্যের হাসির বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার

কাপ্তাইয়ে প্রথমবার কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি।।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাপ্তাই উপজেলা-এ প্রথমবারের মতো কোরবানির পশু জবাই ও পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ধর্মীয় বিধান মেনে স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাই এবং চামড়া সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষ ‘কিন্নরী’-তে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী, উপজেলা সরকারি তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, ডা. ওমর ফারুক রানি, কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. রহমত উল্লাহ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমির মো. হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা কর্মকর্তা বরুণ কান্তি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, ওলামায়ে কেরাম, মুসল্লি, সচেতন মহলের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

প্রশিক্ষণে বক্তারা ধর্মীয় বিধি-বিধান অনুসরণ করে মানবিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাইয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যে দ্রুত লবণ প্রয়োগসহ বৈজ্ঞানিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণের বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, সঠিকভাবে পশু জবাই ও চামড়া সংরক্ষণ করা গেলে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে দেশের চামড়া শিল্পও উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *