মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন বান্দরবানের রুমায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা

দুর্গম পার্বত্য অঞ্চলে বিনামূল্যে চর্মরোগ চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name

কাপ্তাই উপজেলা সংবাদদাতা।।
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা এলাকায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চর্মরোগ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

“Skin Health Care for Underprivileged People of Remote Hilly Areas of Bangladesh” প্রকল্পের আওতায় এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ একাডেমি অফ ডার্মাটোলজি। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল–এর অধীন পরিচালিত চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতালে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে দুর্গম ও পার্শ্ববর্তী এলাকা থেকে আগত দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চর্মরোগ বিষয়ক চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

চিকিৎসা কার্যক্রমে বাংলাদেশ একাডেমি অফ ডার্মাটোলজির বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাইফুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে সেবা প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. সাজিয়া আফরিন, ডা. তৌহিদা নুর, ডা. ইয়াসমিন আরা জামান এবং ডা. মহুয়া মজুমদার।

সেবা কার্যক্রমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের ক্লিনিক্যাল চিফ ডা. বিলিয়ন এ সাংমার নেতৃত্বে হাসপাতালের নার্স ও স্টাফরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আয়োজকরা জানান, দুর্গম পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চর্মরোগজনিত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *