বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মোট ৬ জন আসামী গ্রেফতার

বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি।।
বান্দরবানে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এই র‌্যালির আয়োজন করা হয়।

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) এস. এম. হাসান, সহকারী কমিশনার এস. এম. হাসান শাহরিয়ার, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সাসুই চিং মারমা, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

র‌্যালি পরবর্তী সমাবেশে জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন হোসেন চৌধুরী বলেন, বর্তমানে ডেঙ্গুর মৌসুম চলছে এবং পার্বত্য অঞ্চলে এ রোগের ঝুঁকি তুলনামূলক বেশি।

তিনি বলেন, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, তিন দিনের বেশি কোথাও পানি জমে না থাকা এবং ফুলের টব, টায়ারসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজনন রোধ করা সম্ভব।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা দুর্গম এলাকায় টিকাদান ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতামূলক কাজ করছেন। ব্র‍্যাকসহ বিভিন্ন উন্নয়ন সংস্থাও এ কাজে সহযোগিতা করছে।

জেলা সিভিল সার্জন জানান, দুর্গম এলাকায় কেউ ডেঙ্গু বা ম্যালেরিয়ায় আক্রান্ত হলে উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে এবং রোগীদের মশারির মধ্যে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, রোয়াংছড়ি উপজেলায় বর্তমানে ২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। আলীকদম উপজেলায় হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *