বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিজিবির মানবিক উদ্যোগে নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ

Reporter Name

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে আবারও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা সোনাইছড়িতে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী মেডিকেল ও জনসচেতনতামূলক ক্যাম্পেইন, বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ বিতরণ, শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলার উপকরণ এবং পরিবেশবান্ধব বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় আনসার-ভিডিপি সদস্য এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

কর্মসূচির আওতায় দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত প্রায় ৩০০ জন গরিব, অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। অসুস্থ ও চলাচলে অক্ষম ব্যক্তিদের চিকিৎসা কেন্দ্রে আনার জন্য বিজিবির পক্ষ থেকে বিশেষ যানবাহনের ব্যবস্থাও করা হয়।

এদিকে শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উৎসাহিত করতে সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন এবং সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলার উপকরণ ও পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি উপস্থিত গরিব, অসহায় মানুষ, শিক্ষার্থী ও স্থানীয়দেরসহ প্রায় ৬০০ জনের মধ্যে খাবার বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনকারী ২ জন শিক্ষক ও ১২ জন শিক্ষার্থীকে তাদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর পক্ষ থেকে প্রশংসাপত্র প্রদান করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী জনগণের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, উন্নয়ন এবং স্থিতিশীলতা নিশ্চিত করাই এ ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ডাক্তার, নার্স, শিক্ষার্থী, আনসার-ভিডিপি ও সাধারণ জনগণের সমন্বয়ে পরিচালিত এ মেডিকেল ক্যাম্পেইন বিজিবির চলমান মানবিক কার্যক্রমেরই অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”

স্থানীয়রা বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর জন্য এমন কার্যক্রম অত্যন্ত উপকারী এবং জনসেবামূলক উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *