শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও থানার বিশেষ অভিযানে আটক ৭ কারিতাসের উদ্যোগে পরিবেশ অবক্ষয় বিষয়ক অ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত সাজেক পর্যটন এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ভারতে পাচার কালে ১২বিজিবির অভিযানে বিপুল পরিমাণ রসুন ও সার আটক ফুটবলের উন্মাদনায় মুখর দীঘিনালা, কাল শুরু জোন কাপ ৩বিজিবি ব্যাটালিয়ন পানছড়ি কর্তৃক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ বাঘাইছড়িতে জাতীয় ফল মেলার উদ্বোধন পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি… পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মহালছড়িতে চলমান জনদুর্ভোগ নিরসনে সেনা জোনের সমন্বয় সভা অনুষ্ঠিত পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করল বিজিবি পানছড়িতে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত মদ ভেবে ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু রামগড়ে ৪৩ বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ভারতে পাচারের সময় রসুন ও ইউরিয়া সার আটক, বিজিবির অভিযান মাটিরাঙ্গায় GAP নীতিমালায় আমের প্রদর্শনী প্লট ও পিএফএস স্কুল কার্যক্রম বাস্তবায়ন জলবায়ু সহনশীল উন্নয়নে গুইমারায় লোকাল রেজিলিয়েন্স প্ল্যান উপস্থাপন

ভারতে পাচারের সময় রসুন ও ইউরিয়া সার আটক, বিজিবির অভিযান

Reporter Name

বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলার ছোটহরিণা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ রসুন ও ইউরিয়া সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, ১৮ জুন ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর আওতাধীন আমতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছোটহরিণা ব্যাটালিয়ন সদর থেকে পরিচালিত টহলদল ৩৪০ কেজি রসুন এবং ৪৫০ কেজি ইউরিয়া সার জব্দ করে।

আটক করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

ছোটহরিণা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ১২ বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে তাদের নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *