
মো: জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি::
১৮ জুন ২০২৬ খ্রি. পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় পানছড়ি ৩বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার চেংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন ৩ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম(সেবা)।
উল্লেখ্য, ভবিষ্যতে এ ধরণের শিক্ষা-সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে অধিনায়ক উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।