শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁও থানার বিশেষ অভিযানে আটক ৭ কারিতাসের উদ্যোগে পরিবেশ অবক্ষয় বিষয়ক অ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত সাজেক পর্যটন এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ভারতে পাচার কালে ১২বিজিবির অভিযানে বিপুল পরিমাণ রসুন ও সার আটক ফুটবলের উন্মাদনায় মুখর দীঘিনালা, কাল শুরু জোন কাপ ৩বিজিবি ব্যাটালিয়ন পানছড়ি কর্তৃক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ বাঘাইছড়িতে জাতীয় ফল মেলার উদ্বোধন পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি… পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মহালছড়িতে চলমান জনদুর্ভোগ নিরসনে সেনা জোনের সমন্বয় সভা অনুষ্ঠিত পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করল বিজিবি পানছড়িতে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত মদ ভেবে ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু রামগড়ে ৪৩ বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ভারতে পাচারের সময় রসুন ও ইউরিয়া সার আটক, বিজিবির অভিযান মাটিরাঙ্গায় GAP নীতিমালায় আমের প্রদর্শনী প্লট ও পিএফএস স্কুল কার্যক্রম বাস্তবায়ন জলবায়ু সহনশীল উন্নয়নে গুইমারায় লোকাল রেজিলিয়েন্স প্ল্যান উপস্থাপন

কারিতাসের উদ্যোগে পরিবেশ অবক্ষয় বিষয়ক অ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে পরিবেশ অবক্ষয় বিষয়ক এক অ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের আওতায় উপজেলার উথিনসিন হেডম্যান কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা মোঃ মামুন সিকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অনুরুদ্ধ দাশ। বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, হেডম্যান উথিনসিন মারমা প্রমুখ।

কর্মশালায় সকল অংশগ্রহণকারী বন উজাড়, পাহাড় কাটা, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ইত্যাদি বিষয়ে দলগত কাজ করেন এবং সকলের সম্মুখে তা উপস্থাপনা করেন। এছাড়াও অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান, কারবারি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *