শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট শুরু, অংশ নিচ্ছে ২৮টি দল নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১লাখ ৪৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার, সিজার মূল্য ৩ কোটি টাকা রাঙ্গুনিয়ায় মুসলিম সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ বান্দরবান বিশ্ববিদ্যালয় টার্নিংয়ে বিশালাকার অজগর: আতঙ্কে চলাচল বন্ধ, উদ্ধারে ব্যর্থ বন বিভাগ চাকরির প্রলোভনে পাহাড়ি নারীকে ধর্ষণের অভিযোগ; গণপিটুনি থেকে উদ্ধার করে অভিযুক্তকে পুলিশে দিলেন সেনাবাহিনী সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ও দোয়া মাহফিল ঈদগাঁও থানার বিশেষ অভিযানে আটক ৭ কারিতাসের উদ্যোগে পরিবেশ অবক্ষয় বিষয়ক অ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত সাজেক পর্যটন এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ভারতে পাচার কালে ১২বিজিবির অভিযানে বিপুল পরিমাণ রসুন ও সার আটক ফুটবলের উন্মাদনায় মুখর দীঘিনালা, কাল শুরু জোন কাপ ৩বিজিবি ব্যাটালিয়ন পানছড়ি কর্তৃক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ বাঘাইছড়িতে জাতীয় ফল মেলার উদ্বোধন পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি… পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান মহালছড়িতে চলমান জনদুর্ভোগ নিরসনে সেনা জোনের সমন্বয় সভা অনুষ্ঠিত পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করল বিজিবি

খাগড়াছড়িতে ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট শুরু, অংশ নিচ্ছে ২৮টি দল

Reporter Name

প্রতিনিধি, খাগড়াছড়ড়ি ||
“তরুণের শক্তি, খেলাধুলার গতি—এগিয়ে যাক ত্রিপুরা সমাজের ঐক্য ও প্রগতি” এই স্লোগানকে ধারণ করে খাগড়াছড়ি সদর উপজেলার পশ্চিম গোলাবাড়ি ত্রিপুরা পাড়ার ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (১৯ জুন) বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ (বিটিজেকেএস) খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা।

বিটিজেকেএস খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি ফলেন ময় ত্রিপুরা-র সভাপতিত্বে অনুষ্ঠানে ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সদস্য সচিব দহেন বিকাশ ত্রিপুরা অনুষ্ঠান সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহ্বায়ক সোহাগ ত্রিপুরা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি মিহির কান্তি ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন, স্থানীয় ইউপি সদস্য রাম কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির সদস্য জ্যোতিষ বসু ত্রিপুরা, খাগড়াছড়ি ফুটবল একাডেমির সভাপতি রেভিলিয়াম রোয়াজা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ এবং বিপুল সংখ্যক দর্শক।

বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে সুস্থ, সচেতন ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। একই সঙ্গে এমন আয়োজন ত্রিপুরা সমাজের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করতে সহায়ক ভূমিকা রাখে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের শোভাযাত্রা, পরিচিতি পর্ব এবং অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।

উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় ইমাং বাকসা ক্লাব ও বাঙালকাটি কিং ইলেভেন-এর মধ্যে। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও সমর্থনে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের টুর্নামেন্টে খাগড়াছড়ি, দীঘিনালা, মহালছড়ি, মাটিরাঙ্গা এবং পার্শ্ববর্তী এলাকার মোট ২৮টি দল অংশগ্রহণ করছে। দলগুলোকে কয়েকটি গ্রুপে বিভক্ত করে লিগ পদ্ধতিতে খেলা পরিচালনা করা হবে। পরবর্তীতে গ্রুপপর্বের সেরা দলগুলো নকআউট পর্বে অংশ নেবে।

আয়োজকরা জানান, ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং ত্রিপুরা সমাজের ঐক্য ও প্রগতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। টুর্নামেন্টের বিভিন্ন পর্ব আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে এবং ফাইনাল ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতার পরিসমাপ্তি ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *