
মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
সম্প্রতি রাউজান পাহাড়তলী প্রকাশ্য সন্ত্রাসীদের গুলীতে নিহত রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদের স্মরণে খতমে কোরআন, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে রানীরহাট কেভিএস কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, প্রশাসনের কাছে সন্ত্রাসীদের সুনির্দিষ্ট তথ্য দেওয়ার পরও তাদের গ্রেপ্তারে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। আমরা অবিলম্বে নেতাকর্মীসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া (ফেইক) আইডি খুলে বর্তমানে বিভিন্ন নেতাকর্মীকে হুমকি দেওয়া হচ্ছে। এসব ফেইক আইডি পরিচালনাকারীদের শনাক্ত করা গেলে প্রকৃত অপরাধীদেরও দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন এবং মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু মনছুর তালুকদারের সভাপতিত্বে এবং সাবেক জেলা ছাত্রদল নেতা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার।
উক্ত শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবিএম সাইফুদ্দিন তালুকদার, এবং সহ-সম্পাদক মাস্টার কামাল উদ্দিন।
ইসলামপুর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান রনি, রানিরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম তালুকদার, ও রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগর।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান চৌধুরী, সদস্য ইউছুপ সাগর, হাজী ইকবাল, নাজিম উদ্দিন, মুহাম্মদ আলী; রাজানগর যুবদলের সদস্য সচিব আব্দুল হালিম মাসুদ, সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম; ইসলামপুর যুবদলের আহ্বায়ক মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সদস্য সচিব শরিফ বিন আলী, এবং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর।
রাজানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন লিটন, ইসলামপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম পারভেজ, সদস্য সচিব মুহাম্মদ লোকমান; রাজানগর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মুহাম্মদ রাশেদ, ইসলামপুর শ্রমিকদলের সদস্য সচিব মুহাম্মদ ফরিদ; ইসলামপুর ছাত্রদলের সদস্য সচিব রিমন তালুকদার; শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মুহাম্মদ লোকমান এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদ।
এছাড়াও রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উক্ত শোকসভায় উপস্থিত ছিলেন।
শোকসভা শেষে মরহুম মাকসুদুল হক চৌধুরী মাসুদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয় এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।