বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মোট ৬ জন আসামী গ্রেফতার দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ গুইমারায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা লংগদুতে ১৫ প্রতিবন্ধী পরিবার পেল খাদ্য সহায়তা রাঙ্গুনিয়ায় ১৭ অবৈধ ইটভাটা বন্ধের নোটিশ বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরকলে জেলা পরিষদের সদস্য সুবিমল  চাকমাকে গণ সংবর্ধনা বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলা নজরদারিতে গুরুত্ব

বান্দরবান বিশ্ববিদ্যালয় টার্নিংয়ে বিশালাকার অজগর: আতঙ্কে চলাচল বন্ধ, উদ্ধারে ব্যর্থ বন বিভাগ

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়ক টার্নিং এলাকায় একটি বিশালাকার অজগর সাপ দেখতে পাওয়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সাপের উপস্থিতির কারণে ওই সড়ক দিয়ে সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। খবর পেয়ে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালেও শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সাপটি উদ্ধারে ব্যর্থ হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১৯ জুন) বিকেলে বান্দরবান বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাহাড়ের বাঁক (টার্নিং) এলাকায় হঠাৎ বিশালাকার এই অজগরটি সড়কের পাশে চলে আসে। বিশাল আকৃতির সাপটি দেখে পথচারীরা ভয়ে চিৎকার শুরু করেন এবং মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন ও মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়।

খবর পেয়ে বন বিভাগের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে সাপটি অত্যন্ত বড় এবং পাহাড়ি ঢালের ঝোপঝাড়ে অবস্থান নেওয়ায় বেশ কয়েক ঘণ্টার চেষ্টাতেও সেটিকে খাঁচাবন্দী বা উদ্ধার করা সম্ভব হয়নি। বন বিভাগের কর্মীরা জানান, সাপটি উদ্ধারের চেষ্টা চলছে, তবে ঘন জঙ্গল ও প্রতিকূল পরিবেশের কারণে বেগ পেতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ায় পাহাড়ের গভীর থেকে বন্যপ্রাণী ও সাপ প্রায়ই লোকালয়ের কাছাকাছি চলে আসছে। তবে এত বড় অজগর এর আগে এই এলাকায় দেখা যায়নি। দ্রুত সাপটি উদ্ধার করা না হলে যেকোনো সময় বড় ধরনের বিপদের আশঙ্কা করছেন তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত, অজগরটি এখনো ওই এলাকার ঝোপঝাড়ের আশেপাশে অবস্থান করছে এবং বন বিভাগ ও স্থানীয় যুবকরা সেটির ওপর নজর রাখছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় সাধারণ মানুষকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *