বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মোট ৬ জন আসামী গ্রেফতার দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ গুইমারায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা লংগদুতে ১৫ প্রতিবন্ধী পরিবার পেল খাদ্য সহায়তা রাঙ্গুনিয়ায় ১৭ অবৈধ ইটভাটা বন্ধের নোটিশ বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরকলে জেলা পরিষদের সদস্য সুবিমল  চাকমাকে গণ সংবর্ধনা বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলা নজরদারিতে গুরুত্ব

রাঙ্গুনিয়ায় মুসলিম সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়া মুসলিম সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায় মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক পূর্বকোণের সাংবাদিক রাহাত উল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের দর্পণ প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও আলোকিত সকাল প্রতিনিধি মো. নেজাম উদ্দিন, প্রবাসী জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সদস্য ও সিটিজি ক্রাইম প্রতিনিধি ওমর ফারুক, ওসমান গনি-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় রাঙ্গুনিয়া মুসলিম সমাজ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল আজিজ, মুহাম্মদ তারেক, জিহাদ, আব্দুল হাকিম  ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে আত্মকর্মসংস্থানের কোনো বিকল্প নেই। ইসলাম শ্রম ও কর্মের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছে। সমাজের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে কল্যাণমুখী ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে। সেলাই মেশিন বিতরণের মতো উদ্যোগ অসহায় পরিবারগুলোর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেষে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং তাদের স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *