মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা লংগদুতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ, শাহ আলমের প্রতিবাদ দুই দিন ধরে অচল সেতু, ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেল-মাহিন্দ্রা দীঘিনালায় ৪০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার বান্দরবানের থানচি দুর্গম এলাকায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি যামিনী পাড়ায় দারুল হেদায়াহ মাদ্রাসার যাত্রা শুরু লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু বান্দরবানে জনস্বাস্থ্য প্রকল্পের কাজ পরিদর্শন, সন্তোষ প্রকাশ দুদকের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বিলাইছড়ি জাসাস নেতাদের সাক্ষাৎ অনিয়মের অভিযোগে বান্দরবানে দুদকের অভিযান খাগড়াছড়িতে জিপিএ-৫ পাওয়া ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা মাটিরাঙ্গায় তরুণদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন

মাটিরাঙ্গায় জাতীয় ফল মেলা শুরু, প্রদর্শিত হচ্ছে দেশি-বিদেশি নানা ফল

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় ফল মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের সম্মুখে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ উম্মে তাহমিনা মিতু।

দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং নিরাপদ ফল চাষে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইউনুছ নূর। এ ছাড়াও বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা তাঁদের উৎপাদিত দেশীয় ও বিদেশি জাতের ফল প্রদর্শন করেন। কাঁঠাল, লিচু, আনারস, ড্রাগন ফল, মাল্টা, লেবু, পেয়ারা, কলা, জাম, জামরুল, বিদেশি জাতের আম, আলুবোখারা ও অন্যান্য মৌসুমি ফলের সমাহারে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, পাহাড়ি অঞ্চলের অনুকূল আবহাওয়া ও উর্বর মাটির কারণে মাটিরাঙ্গায় বিভিন্ন ধরনের ফল চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। নিরাপদ ও বিষমুক্ত ফল উৎপাদনের মাধ্যমে কৃষকরা একদিকে যেমন অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন, তেমনি দেশের পুষ্টি নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। তিনি আরও জানান, ফল চাষ সম্প্রসারণ ও আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে মাটিরাঙ্গা অচিরেই দেশের অন্যতম প্রধান ফল উৎপাদন অঞ্চলে পরিণত হবে।

উপজেলা কৃষি বিভাগ জানায়, মেলায় কৃষি বিভাগের তথ্যসমৃদ্ধ স্টল, ফলভিত্তিক প্রদর্শনী এবং কৃষকদের জন্য বিশেষ পরামর্শ সেবার ব্যবস্থা রাখা হয়েছে। দেশি-বিদেশি নানা জাতের এই বৈচিত্র্যময় ফলের সঙ্গে দর্শনার্থী, স্থানীয় কৃষক ও শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়াই মেলার মূল উদ্দেশ্য। আগামী তিন দিন মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *