সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মানিকছড়িতে তিনটহরী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত বরকলে ১২ বিজিবির আর্থিক সহায়তা ও অনুদান প্রদান বরকলে বিজিবির অভিযানে ৩২ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ দীপেন দেওয়ানকে পুনর্বহাল ও প্রতিমন্ত্রী প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন পানছড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন পানছড়িতে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অরণ্য পাড়া গ্রামে হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার—- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের হাতে-কলমে কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামপুর পোড়াবন জামে মসজিদ পরিদর্শন ও এলাকাবাসীর সাথে যুবদল নেতার মতবিনিময় গ্যাসের বোতলে পানি! খাগড়াছড়িতে জননী ট্রেডার্সসহ দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রামগড়ে তরুণ শিক্ষার্থী পেল রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ, তার এ সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষাঙ্গন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ১৫ বছর: ৭১ টেলিভিশন ও পাহাড়ের সাহসী পথচলা চাঁদাবাজির প্রতিবাদে বাইশারী বাজারে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম লামায় বৃদ্ধাশ্রমের জায়গা সীমানা ও মালিকানা নিয়ে সংঘর্ষ, সেনা-পুলিশ মোতায়েন কক্সবাজার স্টুডেন্টস্ ফোরাম, রাজশাহীর কমিটি গঠন

দীপেন দেওয়ানকে পুনর্বহাল ও প্রতিমন্ত্রী প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

Reporter Name

চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি।।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনর্বহাল এবং বর্তমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে জেলার সর্বস্তরের নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির আলোকে পার্বত্য জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনরায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া প্রয়োজন। তারা দাবি করেন, শান্তি চুক্তিতে মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর কোনো বিধান নেই। তাই বর্তমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অবিলম্বে পদ থেকে প্রত্যাহার করা উচিত।

এ সময় বক্তারা আরও বলেন, ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রামের বাইরে কোনো ব্যক্তিকে না দেওয়ার বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।

চাইথোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী চৌধুরী বেলাল হোসেন, প্রজ্ঞা জ্যোতি চাকমা, নব কুমার চাকমা, অশীমা নন্দ ভিক্ষু এবং শিক্ষার্থী মং মারমা।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের পক্ষ থেকে উপস্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে— পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত একজন ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ, শান্তি চুক্তি অনুযায়ী উপদেষ্টা কমিটিকে কার্যকর করা, মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রতিমন্ত্রীর পদ থেকে প্রত্যাহার, ভবিষ্যতে এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে কাউকে নিয়োগ না দেওয়া এবং রোডম্যাপ প্রণয়ন করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির যথাযথ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ।

মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ নাগরিকরা অংশ নেন।

কর্মসূচি শেষে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সমাধান ও শান্তি চুক্তির যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে পাঁচ দফা সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *