মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষাধীক ইয়াবা উদ্ধার; মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে…. ১১ বিজিবি অধিনায়ক দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ব্যতিক্রমী পুরস্কার বিতরণ দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করল দীঘিনালা জোন কক্সবাজারে মে-জুন মাসের শ্রেষ্ঠ ওসি ঈদগাঁও থানার এটিএম শিফাতুল মাজদার রাঙামাটিতে নিজ ঘরে নারী খুন, ৩ লক্ষাধিক টাকা উধাও রাজস্থলীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত ফাইতংয়ে একরাতে ৪ টি বাড়িতে ডাকাতি, নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ বাঘাইছড়িতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে ১ লাখ টাকা জরিমানা যৌথবাহিনীর অভিযানে ৬ শত পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন আটক মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২.৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মানিকছড়িতে তিনটহরী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত বরকলে ১২ বিজিবির আর্থিক সহায়তা ও অনুদান প্রদান বরকলে বিজিবির অভিযানে ৩২ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ দীপেন দেওয়ানকে পুনর্বহাল ও প্রতিমন্ত্রী প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন পানছড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

কক্সবাজারে মে-জুন মাসের শ্রেষ্ঠ ওসি ঈদগাঁও থানার এটিএম শিফাতুল মাজদার

Reporter Name

জসিম উদ্দিন আরিয়ান, কক্সবাজার।।
কক্সবাজারে মে-জুন মাসের শ্রেষ্ঠ ওসি ঈদগাঁও থানার এটিএম শিফাতুল মাজদার।

কক্সবাজার জেলা পুলিশের মে ও জুন ২০২৬ খ্রিষ্টাব্দের সেরা পারফরম্যান্সকারী পুলিশ কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক পুলিশিংয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করেছেন জেলা পুলিশ।

​গতকাল ২১ জুন (রবিবার) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ঈদগাঁও থানার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে ওসি এটিএম শিফাতুল মাজদারের হাতে পুরস্কার তুলে দেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

​জানা গেছে, মে ও জুন মাসে কর্ম এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ রহস্য উদ্ঘাটন, হত্যাসহ চাঞ্চল্যকর বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনা, মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলসহ পুলিশি সেবার প্রতিটি সূচকে ওসি শিফাতুল মাজদার বিশেষ দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তার এই সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে জেলা পুলিশ এই সম্মানে ভূষিত করে।

​পুরস্কার প্রাপ্তির বিষয়ে ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “যেকোনো পুরস্কারই কর্মোদ্যম ও দায়িত্ববোধ বহুগুণ বাড়িয়ে দেয়। ভালো কাজের স্বীকৃতি আরও ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। আমার এই অর্জন ঈদগাঁও থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সুফল।”

​তিনি আরও বলেন, “ভবিষ্যতেও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে ঈদগাঁও থানা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।”

​এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ অহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সামীম কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদুত মজুমদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *