বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
লামায় সরকারি মাতামুহুরী কলেজে অনার্স-মাস্টার্স চালুর দাবি বিশ্বকাপ উন্মাদনায় খাগড়াছড়িতে আর্জেন্টিনা সমর্থকদের বাইক শো-ডাউন শিক্ষার্থীদের সঞ্চয়মুখী করতে আজিজনগরে কৃষি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন বিশ্বকাপ ঘিরে রাঙ্গামাটিতে পতাকা বিক্রির ধুম প্রত্যাশীর সিমস প্রকল্পের উদ্যোগে রামুতে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন রামুর কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন ঈদগাঁও খালে মৃগী রোগীর মরদেহ উদ্ধার পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ে সম্পন্ন করতে হবে… পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান সীমান্তবর্তী এলাকায় আলীকদম ৫৭ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে প্রধান শিক্ষকের মৃত্যু, শোকাহত শিক্ষার্থী-শিক্ষকরা রাউজানে যুবদল নেতা মাসুদুল হক হত্যা: ১১ জনের নাম উল্লেখ করে মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান বর্তমান পরিষদের আমলে বান্দরবানে দৃশ্যমান ও জনকল্যাণমুখী উন্নয়ন হয়েছে … বাপাজে পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ের চূড়ায় গাছে ওঠে অনলাইনে হাজিরা দিলেন এক শিক্ষক লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি পেল পানছড়ির দুর্গম চিকনচান পাড়া

প্রত্যাশীর সিমস প্রকল্পের উদ্যোগে রামুতে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন

Reporter Name

রামু প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলায় নিরাপদ অভিবাসন বিষয়ে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সেবা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) প্রত্যাশী বাস্তবায়নাধীন স্ট্রেনদেন্ড অ্যান্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সুইজারল্যান্ড দূতাবাস ও হেলভেটাস বাংলাদেশের সহায়তায় এ ওরিয়েন্টেশন আয়োজন করা হয়।
প্রত্যাশীর সিমস প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বশির আহমেদ মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চিফ লিগ্যাল এইড অফিসার অভিজিত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী।
দিনব্যাপী আয়োজিত ওরিয়েন্টেশনে প্রকল্প পরিচিতি, অভিবাসন ও শ্রম অভিবাসনের বর্তমান প্রেক্ষাপট, দক্ষতা উন্নয়নের গুরুত্ব, বিদেশগমনের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা, অভিবাসন আইন ও নীতিমালা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জিল্লুর রহমান বলেন, “অভিবাসন দেশের অর্থনীতি ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ খাত। নিরাপদ অভিবাসন বিষয়ে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এতে প্রান্তিক জনগোষ্ঠী সরকারি সেবা ও প্রয়োজনীয় সহযোগিতা সহজেই পাবে।”
প্রধান আলোচক অভিজিত চৌধুরী বলেন, “অনেক অভিবাসী কর্মী প্রতারণার শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩’ প্রণয়ন করেছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত অভিবাসীরা এ আইনের আওতায় আইনি প্রতিকার ও লিগ্যাল এইডের মাধ্যমে সহায়তা নিতে পারেন।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ইউডিসি উদ্যোক্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে নিরাপদ অভিবাসন বিষয়ে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
ওরিয়েন্টেশন শেষে পাঁচটি ইউনিয়নের প্রতিনিধিরা অভিবাসন খাতে ইউনিয়ন পরিষদের বাজেট বরাদ্দ, মাইগ্রেশন কর্নার স্থায়ীকরণ, ভিসা যাচাই কার্যক্রম জোরদার, প্রবাসী কল্যাণ সেন্টারের সেবা গ্রহণে সহযোগিতা এবং সাধারণ জনগণের মধ্যে নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য প্রচারের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, প্রত্যাশীর সিমস প্রকল্প কক্সবাজার জেলার ২৮টি ইউনিয়নে অভিবাসী কর্মী ও তাদের পরিবারের জন্য নিরাপদ, নিয়মিত ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে সচেতনতামূলক, সক্ষমতা বৃদ্ধি ও সেবা সংযোগমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *