বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামুতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় ওসি মনিরুল ইসলাম পাঁচ বছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও উপজেলা ভূমি অফিস দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে দীঘিনালায় যুবকের মরদেহ উদ্ধার, ইউপিডিএফের অভিযোগ জেএসএসের বিরুদ্ধে খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযান; গোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ সেনাবাহিনীর উদ্যোগে সাজেকে পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পাশ বই বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আবারও মাইন বিস্ফোরণ: কৃষিশ্রমিক আহত, সীমান্তজুড়ে নতুন উদ্বেগ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ রামগড় থানার এসআই ঈদগাঁও মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাম গাছ থেকে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার ভূয়া গনবিজ্ঞপ্তিতে কান দিবেন না- বান্দরবান জেলা প্রশাসক বরকলের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে ১২ বিজিবির ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান; ফ্রি সেবা পেল ১২৯ জন অর্থ-সম্পদ হাতিয়ে পরপুরুষের সাথে নিজের স্ত্রী; স্বামীর সংবাদ সম্মেলন আগামী ২৮ জুন/২৬ প্রথম রাউন্ডে ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

সেনাবাহিনীর উদ্যোগে সাজেকে পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি:

শান্তি, সম্প্রীতি উন্নয়নএই মূলনীতি ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের সাজেক পর্যটন এলাকায় পরিবেশ সংরক্ষণ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা এবং পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগ তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে সাজেকের ব্যবসায়ী, রিসোর্ট মালিক ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় পর্যটন এলাকায় নির্ধারিত স্থানে বর্জ্য সংরক্ষণ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং প্রতিটি রিসোর্ট, দোকান রেস্টুরেন্টের আশপাশ প্লাস্টিকমুক্ত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সময় সেনাবাহিনীর পক্ষ থেকে পরিবেশ সুরক্ষা পরিচ্ছন্নতা বজায় রাখতে সকলকে সচেতন করা হয় এবং নিজ নিজ প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কারপরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

সভায় আবর্জনা, পচনশীল দ্রব্য প্লাস্টিকজাত বর্জ্য পৃথকভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তসমূহ হলো

. প্রতিটি দোকান, রেস্টুরেন্ট রিসোর্টের সামনে দুটি করে ডাস্টবিন স্থাপন করতে হবে। একটি প্লাস্টিকজাত বর্জ্য এবং অন্যটি পচনশীল বর্জ্যের জন্য ব্যবহার করা হবে।

. নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও ময়লাআবর্জনা কিংবা বোতল ফেলা যাবে না।

. প্রতি বুধবার বিকাল ৩টা থেকে কংলাক এলাকা হতে সাজেক পুলিশ ফাঁড়ি পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

. প্রতিটি দোকান, রেস্টুরেন্ট, কটেজ রিসোর্ট থেকে একজন করে প্রতিনিধি বাধ্যতামূলকভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করবেন।

. সাজেক ভ্যালিতে প্লাস্টিক বর্জ্য শোধনাগারের ব্যবস্থা না থাকায় সেনাবাহিনীর সাজেক টিওবি ক্যাম্প কমান্ডারের তত্ত্বাবধানে বাঘাইহাট জোনের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য খাগড়াছড়িতে পাঠানো হবে।

 

সভায় উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর ধরনের উদ্যোগ সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *