বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

লামায় টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামায় জীনামেজু নন্দ মালা কল্যাণ ট্রাস্ট পরিচালিত লামা টেকনিক্যাল ইনস্টিটিউট-এ কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং লামা টেকনিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড কলেজের সভাপতি এম. রুহুল আমিন।

এ সময় বক্তব্য দেন ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সদস্য ম্যায়েছা মার্মা, সভাপতি এম. রুহুল আমিন, উপজেলা খাদ্য কর্মকর্তা চন্দনাইশ থোয়াই মং এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে মানবসম্পদে রূপান্তরিত করা প্রয়োজন। তিনি বলেন, পার্বত্য এলাকায় শিক্ষা, দক্ষতা উন্নয়ন, শান্তি ও উন্নয়নমূলক কার্যক্রমে আলীকদম জোন প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি নবপ্রতিষ্ঠিত লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে জোন কমান্ডার লামা মুরুং কমপ্লেক্স-কাম-হোস্টেল পরিদর্শন করেন। সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি তাদের শিক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

স্থানীয়দের প্রত্যাশা, ইনস্টিটিউটের মাধ্যমে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হওয়ায় এলাকার তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *