বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস

খাগড়াছড়িতে করলিয়া প্রকল্পের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি ।।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের ঘোষিত পাঁচ বছর মেয়াদি দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে বনজ, ফলদ ও ফুলজাতীয় গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জুলাই ২০২৬) বিকেলে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের করলিয়া প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের করলিয়া প্রকল্পের জেলা কর্মকর্তা নবলেশ্বর দেওয়ান।

আয়োজক সূত্রে জানায়, করলিয়া প্রকল্পের আওতায় জেলার ১৮২টি পাড়ায় মোট ২১ হাজার ৮০০টি বনজ, ফলদ ও ফুলজাতীয় গাছের চারা বিতরণ করা হবে। এছাড়া খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক, মাটিরাঙ্গা সীমান্ত সড়ক এবং মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফুলের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানের মাধ্যমে এ বছরের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, কর্মসূচিটি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের করলিয়া প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করছে ইআরআরডি-সিএইচটি এবং ইউএনডিপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *